মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় আসিফ (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপীনাথপুর -চটকাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের মাঝামাঝি এ ঘটনাটি ঘটে।শিক্ষার্থী আসিফ ওই এলাকার তাহেরহুদা গ্রামের খয়বার হোসেনের ছেলে এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী আসিফ। গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে আসিফ জানতে পারে যে, সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে ভিষণ কান্নাকাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনরা শান্তনা দেন। পরে রাতে সবার অজান্তে গ্রামের পাশে জিকে সেচ ক্যানেলের উপর গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।পরিবারের দাবী এসএসসি পরীক্ষায় ফেল করার কারনে অভিমানে সে আত্মহত্যা করেছে।হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com