বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

করোনায় রামেক আবারো মৃত্যুহীন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের চারদিন পর মৃত্যুহীন দিন কাটলো রামেক করোনা ইউনিটে।
গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার (৭ নভেম্বর) উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রামেক হাসপাতাল। এর আগে, ৩১ অক্টোবর ও ১৫ মে রামেকে করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন।
পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ’ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪২ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com