শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

করোনায় রামেক হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ছয়জন ও মহিলা ৮জন। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছিল ১৯ জনের। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন রাজশাহীর একজন, চাপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন, নওগাঁর একজন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন, নওগাঁর দুইজন ও চুয়াডাঙ্গার একজন। আর করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন রাজশাহীর ও চুয়াডাঙ্গার একজন করে।
রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০জন গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০২ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন রোগী।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮০টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৬৮ জনের। আর নেগেটিভ হয়েছেন ২১২ জনের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com