বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

কলকাতায় ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা অন্যদিকে কুমারটুলিতে ব্যস্ততা শিল্পী ও ক্লাবের উদ্যোক্তাদের

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
৮ই নভেম্বর বুধবার ঠিক বিকেল চারটে,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ভার্চুয়াল পুজো উদ্বোধন করছেন। ঠিক তাহার বিপরীতে কুমারটুলিতে দেখা গেল শিল্পীদের ব্যস্ততা এবং পুজো উদ্যোক্তাদের আনাগোনা ও প্রতিমা নিয়ে যাওয়ার পালা,কোথাও শিল্পীরা প্রতিমা শুকনো করছেন কোথাও শিল্পীরা ঠাকুরের রং দেওয়ার কাজ শেষ করছেন। আবার কোথাও দেখা গেল এখনো পর্যন্ত মাটির প্রতিমা ফিনিশ করছেন।
প্রত্যেকেই একটি কথাই বললেন, এখন আমাদের কথা বলার এতোটুকু সময় নাই, কারণ মাঝে তিন দিন বাকি। তার মধ্যে এই প্রতিমা গুলি আমাদেরকে শেষ করতে হবে। কারণ পূজো উদ্যোক্তারা আস্তে শুরু করেছেন, তাদের সময়ে প্রতিমা দিতে হবে। তাই চেষ্টা করছি দিনর রাত কাজ করে শেষ করে দেওয়ার, অন্যদিকে শিল্পীরা, একটু আনন্দিত কারণ তারা বললেন এবারে পূজোর আর অনেকটাই বেশি তাই আমাদেরকে একটু বেশি প্রতিমা বানাতে হয়েছে। তাহারা জানালেন আমাদের প্রতিমার দাম মিনিমাম ২০০০ থেকে শুরু, এর মধ্যে দেখা গেল কয়েকটি প্রতিমা টেলারের মধ্যে তৈরি হয়েছে শিল্পীরা বললেন এই অবস্থাতেই প্রতিমা নিয়ে যাবেন এবং বিসর্জন হয়ে গেলে আবার এই ট্রলারটি ফিরে আনবেন। অন্যদিকে একি ভাবে কুমারটুলি পাড়ায় রাস্তার ধারে ধারে দেখা গেল, বিভিন্ন রকমের প্রদীপ ও নকশা করা ঘর নিয়ে বসে ,এমন কি পাশাপাশি দোকানে ভিন্ন রকমের চাঁদ মালা, কাগজের জবা ফুলের মালা থেকে শুরু করে কালিমার কাতান যেটাকে বলা হয়, সুন্দরভাবে সাজিয়ে বসে আছেন বিক্রেতারা এবং আস্তে আস্তে ক্রেতারাও ভিড় জমাচ্ছে। তবে সব জিনিসের দাম এতটাই বেড়ে গিয়েছে, ক্রেতারা যতটা নেওয়ার কথা তারা নিতে পারছেন না।
শ্যামাপূজো মানে আলোর রচনায়, বারুদের গন্ধ, বাজির রসনাই, ঘরে ঘরে মোমবাতি ও প্রদীপের আলো, ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে উঠবে এই দীপাবলিতে, ক্লাবে ক্লাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com