বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় পুঠিয়া পৌর মেয়র গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। পুলিশ জানায়, কলেজ ছাত্রীর ধর্ষণ মামলার পরই মেয়র আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে বরগুনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১২ টায় রাজশাহী কলেজের ওই শিক্ষার্থী মামলার এজাহারে জানিয়েছেন, গত বছর স্বামীর সঙ্গে বনিবনা না হলে তিনি তালাকের জন্য মেয়রের সঙ্গে দেখা করেন। সেই সূত্র ধরে মেয়র মামুন তার দায়িত্ব নেয়া ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। মামলা দায়েরের পর পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করাতে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের (ওয়ান স্টপ ক্রাইসিস) ওসিসি’তে ভর্তি করা হয়।
এ ছাড়াও গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। যদিও অভিযুক্তের পরিবারের দাবি করছে, সে মামলা নিষ্পত্তি হয়েছে। এদিকে ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com