বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কাউনিয়ায় ভেজাল সার জব্দ ব্যবসায়ীর জরিমানা

Reading Time: < 1 minute

রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়া উপজেলায় ভেজাল সার মজুত ও বিক্রির অপরাধে সার ব্যবসায়ী তাহেরুল ইসলামকে তিন হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮৪ প্যাকেট ভেজাল রিকো জিং ও জিং টক সার জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মহিদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কাউনিয়া থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, ভেজাল সার মজুত ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণের ৪৫ ধারায় উপজেলার টেপামধুপুর জামতলা বাজারে রিয়াদ সার ঘরের মালিক তাহেরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদÐের রায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রান্তিক কৃষকরা বাজারে দোকান থেকে মানসম্মত সার মনে করে এসব ভেজাল কিনে নিয়ে গিয়ে জমিতে প্রয়োগ করে। কিন্তু ভেজাল সারের ফলে কৃষকরা কাঙ্খিত ফসল পায় না পাশাপাশি কৃষকরা প্রতারিত হচ্ছে। ভেজাল সার মজুত ও বিক্রি রোধে অভিযান অব্যাহত থাকবে।উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, টেপামধুপুর ইউনিয়নের জামতলা বাজার মোড়ে মেসার্স রিয়াদ সার ঘরের মালিক তাহেরুল ইসলাম দীর্ঘদিন ধরে সার ব্যবসা করে আসছেন। কয়েকদিন আগে ওই সারের দোকান থেকে বিভিন্ন কোম্পানির রিকো জিং ও জিং টক্স সার জব্দ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্টে সারগুলো মানসম্মত নয়, ভেজাল সার বলে প্রমাণিত হয়েছে।বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানে মজুত রাখা ৮৪ কেজি সারের প্যাকেট জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।ভেজাল সার মজুত ও বিক্রির অপরাধে সার ব্যবসায়ী তাহেরুল ইসলামকে তিন হাজার জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে সাত দিনের করে বিনাশ্রম কারাদÐের রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com