বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কাজিপুর সলিড স্পারে ধস হুমকির মুখে পার্শ্ববর্তী এলাকা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া :
প্রবল বর্ষনে গত এক সপ্তাহে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । ফলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পারের অন্তত ত্রিশ মিটার এলাকা ধসে গেছে । শুক্রবার ৭জুলাই ভোরে কাজিপুর যমুনা নদীর মেঘাই ১নং সলিড স্পার এলাকায় এ ধস দেখা গেছে । এবাধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন স্থানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ আশপাশের এলাকা যেমন ধুনট উপজেলার বিভিন্ন স্থান হুমকির মুখে পরার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানান । বিভিন্ন উৎস হতে জানাযায় , কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বাড়ছে। পানি বাড়ার ফলে আজ ভোর ৫টা থেকে মেঘাই ১নং সলিড স্পার এলাকায় ধস শুরু হয়েছে। ভোররাতে দ্রুতই ওই স্পারের প্রায় ৩০/৩৫ মিটার নদীগর্ভে চলে গেছে আরো যাওয়ার সম্ভাবনা আছে।তিনি বলেন, এ স্পারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হলে, মডেল মসজিদ, কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। কাজিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাজী মো. অনিক ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব আমাকে স্পার ধসে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তাৎক্ষণিক আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অবগত করেছি। ইতোমধ্যেই পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। কাজিপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে আমর দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি।সলিড স্পারের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। আপাতত জিও ব্যাগ ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা করছি।উল্লেখ্য ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম এমপির প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩শ মিটার স্পার নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পারটির মূল অংশের দেড়শো মিটার ধসে যায়। পরবর্তীতে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com