বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ ব্যাহত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ও ধলা ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র ভরসা চকপাড়া গ্রামের সড়ক কালভার্টি বিগত প্রায় ৬ মাস আগে ভেঙে যায়। এতে দুই ইউনিয়নের ব্যবসা বাণিজ্য ও চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাকুড়িয়া চকপাড়া গ্রামের সড়কের প্রবেশ মুখেই ছোট কালভার্টি ভেঙে যাওয়ায় বিকল্প সড়ক না থাকায় কোনো ভারিগাড়ী চলাচল করতে পারে না। তবে ঝুঁকিপূর্ণভাবে সাধারণ মানুষ চলাচলসহ মালবাহী অটোরিকশা চলাচল করে থাকে। এতে যেকোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। জেলা শহরে অধিকাংশ সময় যানজট লেগে থাকায় ছোট ছোট যানবাহন নকলা, ময়মনসিংহ ও ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওই সড়কের কালভার্টের উপর দিয়েই বিকল্প চলাচলের একমাত্র ভরসা ছিল। তবে দীর্ঘদিন ধরে কালভার্টি ভেঙে যাওয়ায় ওই সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. তারা মিয়া জানান, কিছুদিন আগে সংকোচিত রাস্তাটি মেরামত করা হয়েছে। ওই সময় যদি এ ভাঙা কালভার্টি সংস্কার করা হতো তাহলে আজ আমাদের এ দুর্ভোগ পোহাতে হতো না।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হায়দার আলী জানান, ইতোমধ্যেই চকপাড়া গ্রামের ওই সড়ক কালভার্টির টেন্ডার হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, দ্রæত সময়ের মধ্যেই ওই সড়ক কালভার্টের কাজ শেষ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com