শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে টিনসেড মার্কেটের ৫টি দোকান ভস্মীভূত

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে একটি টিনসেড মার্কেটে অগ্নিকান্ডে ৫ টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলাধীন সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮ টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে মুহূর্তেই মার্কেটের ৫ টি দোকানে আগুন ছড়িয়ে পরে। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন, আল-আমিন (ফার্নিচার), জাফর আলী (হোটেল), তোফায়েল আহমেদ (ওয়ার্কশপ), সাব্বির হোসেন (লেপ-তোশক), মফিদুল ইসলাম (কার্টুন ও ভান্ডারী) । ফার্নিচার দোকানের মালিক আল আমিন বলেন, লেপ-তোশকের দোকান থেকে প্রাথমে ধোঁয়া উড়তে দেখাযায়, পর্যায়ক্রমে মার্কেটে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার ফার্নিচারের দোকানে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ও আগুন লাগার কারন জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com