সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

কিশোর মারুফ ৪ দিন যাবত নিখোঁজ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মারুফ হোসেন (১৫) নামে এক কিশোর গত ৪ দিন যাবত নিখোঁজ রয়েছেন। তিনি গত শুক্রবার (৩১ মার্চ) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ মারুফ হোসেন উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর গ্রামের বোরহান মিয়ার ছোট ছেলে। সে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ নিয়ে মারুফের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস আগে মারুফকে তার বড় ভাই আরিফুল ইসলাম রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে তার সাথে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেন। অসুস্থ্যতার কারণে দুই সপ্তাহ আগে মারুফ বাড়িতে চলে আসে। গত শুক্রবার বিকেলে মারুফ বাড়ি থেকে বের হয়ে সাইনবোর্ড এলাকায় ঘুরতে যায়। এরপর থেকে মারুফের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এসময় তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া য়ায়। ওই দিন রাতে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও মারুফকে পাননি। পরে শুক্রবার রাতেই মারুফের বাবা বোরহানসহ আত্মীয় স্বজন থানায় আসেন। পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার পরামর্শ দেন। পরে গতকাল রোববার মারুফের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। মারুফের বড় ভাই আরিফুল ইসলাম বলেন, এলাকায় গত ৬/৭ মাস আগে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মারুফের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। তখন মারুফ অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত এলাকার কয়েকজন ছেলের নাম পুলিশের কাছে বলে দেয়। এ নিয়ে এলাকায় মারুফের সাথে এলাকার ছেলেদের সাথে দ্বন্ধ বাঁধে। তাই লেখাপড়া বন্ধ করে দিয়ে মারুফকে ঢাকায় আমার কাছে নিয়ে এসেছি। অসুস্থতার কারণে গত দুই সপ্তাহ আগে মারুফ বাড়িতে চলে গেছে। গত শুক্রবার থেকে আমার ভাই নিখোঁজ রয়েছে। আমার মনে হয় এলাকার বখাটে ছেলেরা প্রতিশোধ নিতে মারুফকে গুম করে থাকতে পারে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এই নিখোঁজ কিশোরেরর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মারুফের ব্যবহৃত মুঠোফোনটি ট্রেকে দেওয়া হয়েছে। একই সাথে তাকে উদ্ধার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com