বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কুষ্টিয়ায় চেয়ারম্যান আশরাফুলের কারখানায় কাস্টমসের অভিযান বিপুল পরিমাণ নকল সিগারেট ফেনসিডিলমদ ও গাঁজার গাছ উদ্ধার। কারখানা সিলগালা!

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল, কুষ্টিয়া:

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের বুধবার ২০ জুলাই বেলা ২টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল অভিযান চালায়। নকল সিগারেট ফ্যাক্টরির সন্ধান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলা, সদরপুর ইউনিয়নে পরিদর্শনে আসে। পরবর্তীতে, পরিদর্শন দল গোপন সংবাদ মোতাবেক বেলা ২টায় সদরপুর এলাকায় সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রোপ্রাইটরঃ আশরাফুল ইসলাম নামক একটি প্রতিষ্ঠানে পরিদর্শন করে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান পায়। সে সময় কারখানায় স্থাপিত সিগারেট তৈরির মেশিন, ডারবি, বেনসন সিগারেটের বিপুল সংখ্যক মোড়ক, তিন বস্তা তৈরিকৃত সিগারেট শলাকা ও সিগারেট তৈরির সংশ্লিষ্ট নমুনার আলামত পাওয়া যায়। পরে প্রাপ্ত আলামত (মেশিনারিজের একাংশ, সিগারেটের শলাকা ও সিগারেটের সংশ্লিষ্ট নমুনা) জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়ার পরিদর্শন দল নিয়ে আসে। এছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেসময়, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সেখানে বিপুল পরিমাণে মাদক ফেনসিডিল মদ গাঁজা ও গাঁজা গাছ সহ সরকারি টিসিবির পণ্য তেল ডাল ও নামিদামি ব্রান্ডের মোড়ক যেমন ঘড়ি ডিটারজেন্ট, বেনসন সিগারেটের মোড়ক পাওয়া যায়। এ অভিযান চলাকালীন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় ফ্যাক্টরিটা সদরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলামের। স্থানীয়রা এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। এলাকায় মাদকে সয় লাভ হয়ে গিয়েছে এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। স্থানীয়রা আরো বলেন মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এ বিষয়ে কঠোর নজরদারিতে রাখার আহ্বান জানান। নকল সিগারেট তৈরির কারখানাটির বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com