সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া:

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুষ্টিয়ায় আগমনটা ছিল তার ব্যক্তিগত সফর। এ বিষয়ে তার নিজ দলীয় কোন নেতা কর্মী এবং প্রশাসনের কেউ জানত না। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নিরাপদে মাজার প্রাঙ্গণ এলাকা ত্যাগ করেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে উনি কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন মাজারে এসেছিলেন। তিনি এখানে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশন গান শোনেন। বাইরে বের হয়ে মূল গেটের সামনে পৌঁছালে হঠাৎ করেই কিছু লোকজন তার উপরে হামলা করে ও ধাওয়া দেয়। পরে তাকে নিয়ে লালন মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। শোভন আরও বলেন, কারা হামলা করেছে, কী জন্য হামলা করেছে এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। এখানে বলার মত অবস্থাতেও নেই। তবে এই মুহূর্তে আমরা এলাকা ত্যাগ করছি। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। এটা ছিল তার ব্যক্তিগত সফর আমাদের কাছে কোন ইনফরমেশন ছিল না। ঘটনা শুনে মাজার এলাকায় এসে তাকে বাইরে বের করে নিরাপদে এলাকা ত্যাগ করি। তিনি আরও বলেন, এলাকার বাইরে যাওয়ার পরে তারা পুলিশি প্রটোকল না নিয়ে চলে যান। তবে এই ঘটনায় মামলা করবেন কিনা কোথায় গেছেন এ বিষয়ে তৎক্ষণাৎ তিনি জানাতে পারেননি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com