admin
- ২৭ অক্টোবর, ২০২৬ / ২৩ Time View

৪১ টন ইউরেনিয়াম নিয়ে ৩টি বিশেষ লড়িতে এ চালান রূপপুরে পৌছান।
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এলো ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। এটি প্রকল্পের ২য় ইউনিটের তৃতীয় চালান। ৪১ টন ইউরেনিয়াম নিয়ে ৩টি বিশেষ লড়িতে এ চালান রূপপুরে পৌছান। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। এর আগে, রাত আড়াইটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি ইউরোনিয়াম । ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টার দিকে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট নয়টি চালানে এই জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
Post Views: 45