বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

News Headline :
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত রাসিক পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে পাবনার সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে

পাবনার আমিনপুরে নিখোঁজ ব্যবসায়ীর আগুনে পোড়া লাশ মিলল হলুদ ক্ষেতে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৪৫) নামে এক ব্যবসায়ীর আগুনে পুড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বেরিয়ে যান সুপ্রভাত। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর সন্ধান না পেয়ে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
অভিযোগের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে ফোনটি চালু পাওয়া যায়।
মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হলুদের ক্ষেতে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীর আগুনে পোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে শনাক্ত করা হয়, মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী সুপ্রভাত মদকের।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে ইলাহী বলেন, “পুরো শরীর পুড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com