শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

কৌতুক শিল্পী ভাদাইমা নামে পরিচিত আহসান আলী মারা গেছেন

Reading Time: < 1 minute

মোঃ ফকরুল ইসলাম, টাঙ্গাইল:
কৌতুক শিল্পী ভাদাইমা নামে পরিচিত আহসান আলী মারা গেছেন।কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জানা যায়,আহসান আলী দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন,রোববার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।কৌতুক অভিনেতা আহসান আলী ‘ভাদাইমা’ হিসেবে দর্শকের কাছে পরিচিত মুখ,বিশেষ করে গ্রাম বাংলার মানুষ তার ভাদাইমা কমেডি ভিডিও বেশি দেখে থাকে।
আহসান আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার শ্যালক জজ আলী,দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী,এছাড়া তার লিভারেও পানি জমেছিল,রোববার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়,সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী,ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান,তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে,বর্তমানে ঢাকায় হাসপাতালে আছে,প্রক্রিয়া চলছে।পারিবারিক সূত্রে জানা গেছে,আহসান আলী একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন,প্রায় দুই যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন,২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com