শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

Reading Time: < 1 minute

নিজস্বাংব সংবাদদাতা, পাবনা :
লাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অনতিবিলম্বে এনসিপি নেতাদের তাদের দেয়া মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিএনপি নেতা শিমুল বিশ্বাসের নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে তারা পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, তার জন্য তাদের দ্রুত পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তারা যদি এই বিষয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা না করে, তবে আগামীতে সারজিস আলম এবং সরোয়ার তুষার পাবনায় যেকোনো সভা-সমাবেশ বা জনসভা করতে আসলে জাতীয়তাবাদী দল তাদের ও তাদের কর্মসূচিকে কঠোরভাবে অবাঞ্ছিত ঘোষণা করবে।
অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির পক্ষ থেকে বলা হয়, “কারও ইন্ধন আছে কি না, সেটি পরের বিষয়। তবে এনসিপি এবং জামায়াতের রাজনৈতিক ভাষা ও বক্তব্য দেয়ার ধরন সম্পূর্ণ একই। জামায়াত যেভাবে কথা বলে, এনসিপিও ঠিক সেভাবেই কথা বলছে। এই দুই সংগঠনের বক্তব্যের মধ্যে আমরা ব্যাপক মিল খুঁজে পাচ্ছি। ফলে কার পেছনে কার ইন্ধন রয়েছে এবং কে কোন সুরে কথা বলছে, তা পাবনার সচেতন জনগণ খুব ভালোভাবেই বুঝতে পারছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com