রবিবার, ১৯ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

খাগড়াছড়িতে মাহিন্দ্র থেকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুমা আক্তার(২২) নামের এক নারী নিহত হয়েছেন। ভাগ্যক্রমে ১২মাস বয়সী কন্যা শিশু বেঁচে গেছে।
শুক্রবার(২৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুমা আক্তার মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকার মো. রোশন আলীর মেয়ে। সে নোয়াখালীর সেনবাগের মো. আব্দুল্লাহর স্ত্রী। দাদীর কুলখানী শেষে সে নোয়াখালীর সেনবাগে শ্বশুরবাড়ি ফিরছিল। স্থানীয়রা জানায়, নিহত ওই নারী বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মোড়ে মাহিন্দ্রা থেকে পড়ে যায়। এসময় মাটিরাঙ্গা থেকে তবলছড়িগামী পাথর বোঝাই দ্রুতগামী ট্রাকের(ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৫৯) চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাক ও মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com