রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ পুলিশসহ আহত-৫০

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচীকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের প্রায় ৫০জন নেতাকর্মী আহত হয়েছেন।মঙ্গলবার(১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বর ও আশপাশ এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে।
জানা যায়, আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, মো. আলমাছ চৌধুরী, ক্যজরী মারমাসহ ২৫-৩০ জন এবং জেলা বিএনপির সমবায় সম্পাদক মো. হোসেন বাবুসহ ২০জন আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে। ইতোমধ্যে আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রায় যেতে চাইলে আওয়ামী লীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালালে ২০ জনের বেশি নেতাকর্মী আহত হন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বিএনপির ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা খাগড়াছড়ি পৌরসভাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।তবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com