মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ জাকির হোসেনঃ
সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই পতিপাদ্য নিয়ে আজ খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন দপ্তরের উদ্যোগে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন, কনসালটেন্ট ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু রাশেদ, ডাঃ মোঃ নাজমুল কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিজেকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে জাঙ্ক ও ফাস্ট ফুড পরিহারের কোন বিকল্প নেই। বিশ্বকে সুরক্ষিত রাখার দায়িত্ব সকলের। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। দেশে সরকারিভাবে স্বল্প খরচে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এর আগে জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com