বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গল্প লিখলেন লকডাউনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তৈরি হচ্ছে ছবি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

লকডাউনে অবসরকে কাজে লাগিয়ে একটি গল্প লিখে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্মনাভ দাশগুপ্তর উপর দায়িত্ব পড়েছে এই গল্পকে চিত্রনাট্যের আকার দেওয়ার। একটি বাচ্চা ছেলে এবং একজন প্রাপ্ত বয়স্কর সম্পর্ক নিয়ে এই কাহিনি। প্রাপ্ত বয়স্কের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রাথমিক পর্যায় এই ছবির কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে শ্যুটিং শুরু হবে পরের মাস থেকে। শোনা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতে অভিনয় করতে পারেন।

যখন থেকে অতিমারি শুরু হল, তখন থেকে প্রসেনজিৎ তাঁর কাজ নিয়ে কোনও কথা বলেননি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নামের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সময় আনন্দবাজার ডিজিটালকে অভিনেতা জানিয়েছিলেন, কোনও দিনই তিনি রাজনীতিতে আসবেন না। বরাবরই তিনি অলক্ষ্যে থেকেছেন। নিজের কাজ করে গিয়েছেন। তাঁর এই অবিরাম নীরবতার ফলই হল এই গল্প।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com