রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে ধান কর্তন ও মাড়াই

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :

 “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে বুধবার দুপুরে কৃষক আজগর আলীর জমিতে উফশি জাতের ধান কাটা ও মাড়াই করা হয়। সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বোরো শস্য কর্তন করা হয়। এছাড়াও ওই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের ময়নুল ইসলাম মন্ডল ও বারুইপাড়া গ্রামে আব্দুল লতিফের জমিতেও ধান কর্তন ও মাড়াই করা হয়।  ধান কর্তন ও মাড়াইয়ের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোর্শেদুন্নাহার, মোছা তাপসী বেগম, ফারহানা সানজিদা লিজা, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, কৃষক রাশেদুল ইসলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় এ বছর ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৬২ হাজার ৮১৯ মে. টন।  উল্লেখ্য, এবার ধানের আদ্রতা শতকরা ২৩.৮ পাওয়া যায় এবং ওই ধান শুকানোর পর হেক্টরে পাওয়া যাবে ৭.৫ মে. টন। বিঘা প্রতি ধান উৎপাদন হবে প্রায় ২৫ মণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com