সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

গাইবান্ধায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সদর উপজেলায় ডোবার পানিতে পড়ে মিজানুর রহমান (৩) এবং জান্নাতি আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে মামা এবং ভাগনি।বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতি আজাদুল ইসলামের মেয়ে।প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, এদিন দুপুরে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশের একটি ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়।এ ব্যাপারে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, ওই এলাকায় বোবার পানিতে ডুবে দু’জন শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় অত্রালাকায় শোকেরশায় নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com