সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গাইবান্ধায় ৯ হাজার ৩৮৫ মে. টন চাল ও ৪ হাজার ৪৬৮ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ঢাকা থেকে ভাচুয়ালীতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন। গাইবান্ধায় ভার্চুয়ালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আইয়াল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মো. খোরশেদ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেনা মোস্তফা কামাল, চালকল মালিক সমিতির সভাপতি মো. নাজির হোসেন প্রধান, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে গাইবান্ধা জেলায় ১১টি খাদ্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার ৩৮৫ মে. টন চাল ও ৪ হাজার ৪৬৮ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে জেলায় এবারে ৩ লাখ ৮০ হাজার ৭৮ মে. টন চাল উৎপাদিত হবে বলে তারা আশা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com