মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

গাইবান্ধা পৌরসভায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন- হুইপ গিনি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত প্রকল্পের আওতায় শনিবার গাইবান্ধা পৌরসভার অধীনে খানকা শরীফ থেকে দক্ষিণ ধানঘড়া পৌরসভার সীমানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় পৌর মেয়র মো. মতলুবর রহমান, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, পৌর কাউন্সিলর কামাল আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা খানম মিতা, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সড়কটি উদ্বোধনকালে এক পথসভায় হুইপ গিনি এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com