রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

গাজীপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানের ঘোষণা

Reading Time: < 1 minute

মো. ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ‘হাসপাতালে রোগীর স্বাস্থ্যকর পরিবেশ ও উপযুক্ত আবাসন নিশ্চিতে করনীয় শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার। অনুষ্ঠানে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার বলেছেন, গাজীপুরে ব্যাঙের ছাতার মতো অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৪শ’ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে চলমান ও ধারাবাহিক অভিযান চলবে । মোবাইল কোর্ট চালিয়ে সিলগালা জরিমানা করলেও তাদের দৌরাত্ম কমছে না। থেমে থাকছে না তাদের ব্যবসা। তাই সপ্তাহে ৫-১০ জন করে ডায়াগনস্টিক ক্লিনিকের মালিক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার অফিসে এসে ব্যবসার ছাড়পত্রসহ ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট বিভাগের যথাযথ ছাড়পত্র ছাড়া গড়ে উঠা অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ থাকবে।
গাজীপুর পরিবেশ আন্দোলনের (গাপা) আয়োজনে এতে অংশ নেন গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ কমরউদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা,শ্রীপুর শাখার সভাপতি ডা.মোহাম্মদ আবুল হোসাইনসহ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিকেরা। আরও বক্তব্য রাখেন গাজীপুর পরিবেশ আনদোলনের সভাপতি হেড্রিক মুকুল বিশ্বাস, তথ্য সম্পাদক গোলাম মওলা, সদস্য এনামুল হক, হাসান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com