বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের বাসায় ডাকাতি

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক সাংবাদিকদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে ‌তিলারগা‌তি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, টঙ্গীর তিলারগাতি এলাকায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতরা পিস্তল এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এসময় বাড়ির সকলের চোখ, মুখ ও হাত- পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে। পরে বাসায় চারটি কক্ষের আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে। এসময় ডাকাতরা ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নি‌য়ে যায় । ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক হলেন তিলারগাতি এলাকার হাজী মনির উদ্দিন । তিনি টঙ্গী প্রেসক্লাবের সদস্য। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি, ডিটেকটিভ ব্রাঞ্চ-ডিবি ঘটনাস্থল পরিদর্শন ক‌রে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ক‌রে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com