শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

গাজীপুরে কলাবাগান থেকে দগ্ধ গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী পুলিশ হেফাজতে

Reading Time: < 1 minute

মোঃ ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে কলাবাগানের ভেতর থেকে এক গৃহবধূর আগুনে দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মালেকা বেগম (৩৫)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার (স্কয়ার প্রজেক্ট) সংলগ্ন এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।
নিহত নারীর বড় ছেলে মানিক (১৮) জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। বুধবার রাতে তার নাইট শিফটে ডিউটি ছিল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানান, তার মাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে কারখানা ছুটি হলে সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফিরে মায়ের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে কলা বাগানে তার মায়ের আগুনে দগ্ধ মরদেহ দেখতে পান। নিহত মালেকা বেগমমর বাবা জানান,পাশের দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতো। মেয়ের দুই লাখ টাকা আমার কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেওয়ার জন্য তার স্বামী তাকে নির্যাতন করতো। বাচ্চু মিয়া আমার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলে। পরে স্কয়ার কোম্পানির কলাবাগানের প্রজেক্টে মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। নিহত নারীর স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com