মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাজীপুরে কারখানায় আগুন দগ্ধ হয়ে যুবক নিহত

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুর মহানগরীর একটি কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুরে সদরের ধীরাশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. লিখন মিয়া (২৪), তাঁর বাড়ি গাইবান্ধা জেলায় । আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার গাজীপুর মহানগরীর ধীরাশ্রমের বারারুল সুখীনগর এলাকায় বেলা পৌনে ১টার দিক ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় একটি মেশিনের বিস্ফারণ ঘটে। তাতে কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা পৌনে ১টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com