মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাজীপুরে টঙ্গী পূর্ব থানার ওসির পিপিএম পদক লাভ

Reading Time: < 1 minute

মোঃ ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান পুলিশ পদক পিপিএম সম্মানে ভূষিত হয়েছেন । তিনি বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ টঙ্গী পূর্ব থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪শ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিপিএম পদক পাওয়া ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, সবারই একটা স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল। এ অর্জনে আমি খুবই আনন্দিত ও গর্বিত। পুরস্কারপ্রাপ্তি আমার কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবার সহযোগিতায় সবসময় মানুষের সেবায় কাজ করে যাব।
উল্লেখ্য, ওসি মো. মুস্তাফিজুর রহমান ২০১৭-১৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে কর্মরত থাকাবস্থায় সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখায় জাতিসংঘের শান্তি পদক লাভ করেন। এছাড়াও তিনি ২০২৩ সালে পুলিশ সপ্তাহ প্যারেডে আইজিপি ব্যাজ লাভ করেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। ১৯৭৯ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com