রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে ডাকাতের হামলায় ২ পুলিশ আহত পালানোর সময় এক ডাকাত আটক

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি টহল ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপর ওপর হামলা চালায় সশস্ত্র ডাকাতেরা। তখন গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তাঁরা দুজনই শ্রীপুর থানায় কর্মরত। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে এক ডাকাত পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় পায়ে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান এবং পুলিশের হাতে আটক হন । আটক ডাকাত দলের সদস্য রুবেল মিয়া (২৭), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রোববার (৩ মার্চ) আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারেন মাওনা -কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তারা রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে।
এ অবস্থায় পুলিশের অনন্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে একজনের পায়ে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাত দলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত অবস্থায় দুজন পুলিশ সদস্য এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে আহত এক ডাকাতকে এনে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com