মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ট্রাকে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বালুগ্রাম এলাকার মো. আল আমীনের পুত্র মো. ফাহাদ হোসেন (২৭) ও এই এলাকার সেমাজুল ইসলামের পুত্র মো. সাফাত হোসেন (২০)। ঘটনার সঙ্গে যুক্ত আনোয়ার ও মান্নান পলাতক রয়েছেন। রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ গাজীপুর মহানগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের ধানগবেষণা ইনস্টিটিউটের সামনে সন্দেহভাজন একটি ট্রাকে অভিযান পরিচালনা করে। ট্রাকের চালক জানায় ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঠের ট্রিপ নিয়ে মিরপুর ভাসানটেক এলাকায় নামিয়ে সদর থানা এলাকা হয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিল। তাদের আচরণ সন্দেহজনক হলে ট্রাকে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের পেছনে ব্যাকসিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ব্যাগের ভেতর থেকে ১৪টি পলিথিন প্যাকেটে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। যেখানে প্রতিটি প্যাকেটে ১০৪ গ্রাম করে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন চাপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি হেরোইনগুলো সংগ্রহ করে গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রাকে নিয়ে আসছিল ।এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com