বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর গজারী বনে শিশুর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈরে কাচিঘাটা এলাকার একটি গজারী বন থেকে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে। নিহত আরাফাত হোসেন (১১) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা টেঙ্গাবর গ্রামের মো. আকাশ মিয়ার পুত্র। সে কাচিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী ও পুলিশ জানায়, স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেন গত শনিবার বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা করতে যায়। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার পরিবার তাকে রাতে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। বাড়িতে না ফেরায় পরদিন তার পিতা কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন এবং তাকে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজতে থাকে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাচিঘাটা টেঙ্গাবর এলাকার একটি গজারী বনে স্থানীয়রা পাতা কুড়াতে গিয়ে আরাফাতের লাশ পড়ে থাকতে দেখে। পরে তার বাড়িতে এবং পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই শিশুর মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা। লাশটি অর্ধগলিত ভাবে পাওয়া গেছে। তবে কারা বা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com