মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাজীপুরে র‌্যাবের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারে পৌনে ৮ লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে প্রায় পৌনে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মনজুর- এ এলাহীর সমন্বয়ে অভিযান চালানো হয়। কালীগঞ্জ বাজার, উলুখোলা বাজার, পেট্টোবাংলা রোড, শহীদ ময়েজ উদ্দীন সড়ক এলাকায় গড়ে উঠা পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, উলুখোলা মডার্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, নুরজাহান হাড়ভাঙ্গা চিকিৎসালয়, কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতাল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা জেনারেল হাসপাতাল এবং শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com