মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাজীপুরে ২১ ফুট কাঁঠাল দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের কাশিমপুরে ২১ ফুট লম্বা এবং ৯ ফুট প্রশস্ত কাঁঠাল দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বহুবিধ উপকারী। এর প্রতিটি উপাদানই মানুষের প্রয়োজন মেটায়। গুণগতমানেও সেরা ও সুমিষ্ট ফল হিসেবে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও এ ফল রপ্তানি করে ব্যাপক বৈদেশিক অর্থ অর্জনে কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধির উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর জন্যই মূলত কাশিমপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অভ্যন্তরে কাঁঠালের ভাস্কর্যটি তৈরি করা হয়। কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় উৎপাদন হয়। তবে গাজীপুরে কাঁঠালের উৎপাদন বেশি এবং গুণগতমানও ভালো এবং মিষ্টি বলেই এ জেলার কাঁঠালের কদর দিন দিন বেড়েই চলেছে। বিএডিসির মহাব্যবস্থাপক মো. ইসবাদ জানান, গাজীপুরের কাঁঠাল বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ। কাঁঠালের যথেষ্ট কদর রয়েছে। এ কাঁঠাল কৃষি প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই আমরা এ কাঁঠালের ভাস্কর্য তৈরি করেছি। বিশেষ করে গাজীপুর এলাকাটা কাঁঠালের জন্য প্রসিদ্ধ। তাই আমাদের অভ্যন্তরীণ চাহিদা এবং বিদেশে রপ্তানির মাধ্যমে অনেক টাকা আয় করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com