শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাত,রাজশাহী  :
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাকে দেখতে বাসায় যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল।
এসময় আরইউজের সভাপতি আব্দুল আউয়াল সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সাইদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আরইউজের সদস্য এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী এবং আরইউজের সদস্য ও দৈনিক রাজ বার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com