বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গোপালগজ্ঞে খ্রীস্টানদের ব্যাপটিস্ট মিশন চার্চ এর জায়গা দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

Reading Time: < 1 minute

কাজি আল তাজরিমিন, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্ডি ব্যাপটিস্ট মিশন চার্চের জায়গা দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী গ্রামের প্রভাবশালী আকরাম হোসেন মোল্লা ও জামাল মোল্লার বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর ঐ প্রতিষ্ঠানের সভাপতি শিমন ফলিয়া গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়েল করেন, যার অনুলিপি সাধারন সম্পাদক দি ইউনাইটেড ব্যাপটিস্ট চার্চ এসোসিয়েশন, ৭ গ্রীনকর্নার, গ্রীনরোড, ঢাকা-১২০৫ ও গোপালগঞ্জ প্রেসক্লাবে প্রেরন করা হয়। এ অভিযোগের ভিত্তিতে আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পায় ব্যাপটিস্ট মিশন চার্চের ৫ একর ১৯ শতাংশ জায়গা দীর্ঘদিন ধরে ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছিল গীর্জা কর্তৃপক্ষ। হঠাৎ করে ৫ একর ১৯ শতাংশ জায়গা ভুমি দস্যু আকরাম হোসেন মোল্লা ও জামাল গংরা ক্রয় সূত্রে মালিক দাবী করে ঐ জায়গা থেকে প্রায় শতাধিক মেহগনি ও ফলজ গাছ কেটে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে ব্যাপটিস্ট মিশন মন্ডলী সভাপতি বিষয়টি স্থানীয় আওমীলীগ সভাপতি ও জনপ্রতিনিধিদের অবহিত করেন কিন্তু সমাধান করতে ব্যার্থ হয়। উপায়ন্তর না পেয়ে মিশন কর্তৃপক্ষ আদালতের শ্মরনাপন্ন হন। উচ্চ আদালত বিগত ২৬ অক্টোবর-২২ থেকে ১ বছরের জন্য স্থিতিবস্থা জারী করেন। কিন্তু প্রভাবশালী ভুমিদস্যুরা একটি বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড টাঙ্গিয়ে ঘর তৈরী করছেন। তারা বলেন, আমরাতো আদালতের কোন নোটিশ পাইনি, পেলে কাজ বন্ধ করে দেব। ব্যাপটিস্ট চার্চ মিশন এর সাধারন সম্পাদকের স্ত্রী বলেন, আমরা সন্তান সন্তাদি নিয়ে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি। ভূমি দস্যুর সন্ত্রাসী লোকজন মটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন গীর্জা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com