মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জের কাশিয়ানীতে অস্ত্র ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

মোঃ ইকবাল হোসাইন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।  র‌্যাব জানিয়েছে, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল।  এ সময় ওই স্থান থেকে মো. হাদিস শিকদার নামে একজন‌কে আটক করা হয়। পরে তল্লাশী চা‌লি‌য়ে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ আরো জানায়, উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com