মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, আটক ২

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেওয়া গৃহবধূ সুফি বেগম (৫০) মারা গেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত মারা যাওয়া নারীর দেবর ও সাবেক পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে (৪৯) আটক করা হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া সুফি বেগম একই উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার স্ত্রী। জানা গেছে, ওই উপজেলার বাঘঝাপা গ্রামের লিয়াকত মোল্লা তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে অন্যত্র চলে যান। পরে তিনি আবারো সম্পত্তি দাবি করলে ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এতে গতকাল মঙ্গলবার সকালে লিয়াকত মোল্লা তার ভাবী সুফি বেগমকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে যান। সেখানে সুফি বেগমকে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় সুফি বেগমকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সুফি বেগম মারা যান।
এবিষয়ে কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, অভিযুক্ত দেবর লিয়াকত মোল্লাকে ঢাকা থেকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। এর আগেও লিয়াকত মোল্লা তার ভাবীর মাথার চুল কেঁটে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা সালিশ করে বিষয়টি মিটিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com