বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আনসার ও ভিডিপি’র দুর্নীতি বিরোধী মানববন্ধন 

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) র‍্যালী, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা), দুদকের গোপালগঞ্জ জেলা উপ-পরিচালক সিফাত উদ্দিন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: ফজলে রাব্বি এবং সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ।
এসময় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা- টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, মকসুদপুর, কাশিয়ানী এবং গোপালগঞ্জ সদরের শতাধিক মহিলা ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সামরিক- বেসামরিক পর্যায়ের জনবলের অংশগ্রহণ  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সাফল্য মণ্ডিত করে তোলেন। এবিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মো: অহিদ হোসেন বলেন, যোগ্য দক্ষ এবং সুনাগরিক হিসেবে আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি কাজ করছে।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব মো: ফজলে রাব্বি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের জন-নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদা-সর্বদা জাগ্রত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com