মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষক নিহত

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (১২ মার্চ) সকালে  গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল বিশ্বাসের বাড়ি একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
জানা গেছে, শিক্ষক বাদল বিশ্বাস সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে স্কুলের দিকে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই শিক্ষক মোটরসাইকেলসহ ৩০ থেকে ৪০ ফুট দুরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।’ রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু বলেন, ‘বাদল বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com