শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

গোপালগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অমল বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে এবং সুমন মিয়া সদরের হাতিকাটা গ্রামের হামিদ মিয়ার ছেলে। গত রবিবার (২৮ মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের  গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অমল বিশ্বাসকে ১৫০ পিচ ইয়াবাসহ এবং সুমন মিয়াকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
এবিষয়ে গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো: ফারুক আলম বলেন, “সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অমল বিশ্বাসকে ও হাতিকাটা থেকে সুমন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com