বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মা নিহত, ছেলে আহত

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
দুই দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছেন দুর্বৃত্তদের হামলায় আহত লাভলী বেগম (৩৭) নামে এক গৃহবধু। আজ সোমবার (৯ জানুয়ারি) ভোরে লাভলী বেগম ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত লাভলী বেগম বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় তার অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছেলে মো. রতন (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গত শুক্রবার (৬ জানুযারি) রাত সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ৫-৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অনুসন্ধানে জানা গেছে, আকরাম শরীফসহ গোষ্ঠির লোকজনের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জের ধরে আকরাম শরীফের ছেলেরা সব সময় সাহেব আলীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ সব বিষয় নিয়ে ৭ জানুযারি একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এর আগে তারা মা ও ছেলেকে কুপিয়ে আহত করে আকরাম শরীফের ছেলে সজল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা। কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা কথা স্বীকার করে বলেছেন, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com