রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

গোপালগঞ্জে বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে বাসের চাপায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। তিনি শহরের হাজী লালমিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, গোপালগঞ্জের মান্দারতলা এলাকা দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় একটি বাস সুদ্বীপ্তকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com