মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জে মাইক্রোবাস ও ট্রেনে মুখোমুখি সংঘর্ষে ৪ ভারতীয় আহত

Reading Time: < 1 minute

গাজী এহসানুল হক সাবিদ, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় চার ভারতীয় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)। তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কাশিয়ানীর উড়াল সেতুর নিচে রেল ক্রসিংয়ে পৌঁছালে তারা দুর্ঘটনার কবলে পড়েন। রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ভারতীয় নাগরিকদের বহনকারী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
আহতরা বলেন, তারা কীর্তন দলের সদস্য। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করেন। ভোমরা থেকে মাইক্রোবাসে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে ত্রিনাথ পালের বাড়িতে কীর্তন পরিবেশনের জন্য যাচ্ছিলেন।
এবিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়ীতে কীর্তন পরিবেশন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে এসেছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com