বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোপালগঞ্জে মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় শহীদ রাকিব হোসেন তুষার সড়ক নামকরণ

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শহীদ তুষারের নামে একটা সড়কের নামকরণ করার। দীর্ঘ প্রতীক্ষা পরে ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গোপালগঞ্জবাসীর দাবী পূরণ হয়েছে। পৌরসভার মাসিক সভায় সদরের ডা: অসিত কুমার মল্লিকের মোড় থেকে লায়েকের মোড় পর্যন্ত সড়কটি “শহীদ রাকিব হোসেন তুষার সড়ক” নামে নামকরণ করা হয়েছে। এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো বুলেটের গুলিতে নিহত ২০০৪ সালের জেলা ছাত্রলীগ নেতা তুষারের নামে শহীদ তুষার সড়ক নামকরণ করা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সোনার বাংলা গড়তে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তুষার। তাঁর নামে সড়কের নামাঙ্কিত করে প্রকৃত দেশপ্রেমিক ও মুজিব সৈনিককে সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের বাঙালি জাতির পিতা ও তাঁর রেখে যাওয়া দুই রত্ম শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য সকলে দোয়া করবেন। আপনারা আমার ও আমার পূর্বপুরুষদের জন্যও দোয়া করবেন। উল্লেখ, গত ২০০৪ সালের ৩১ জুলাই বাস ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু সহ অন্তত ৫০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com