মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জে যুবককে জবাই করে হত্যা

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার(৮ ফেব্রুয়ারী) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মেহেদী হাসান সাগর গোপালগঞ্জ সদর উপজেলার মধ্য করপাড়া গ্রামের মৃত শাহাদাৎ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আসাদুজ্জামান টিটো জানান, আজ বুধবার ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহৃ রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার৷ (৭ ফেব্রুয়ারী) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ী থেকে বের হলে আর ফিরে আসনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com