মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জে ৭ লক্ষাধিক জাল টাকা সহ দম্পতি গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৪ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ জুন) গভীর রাতে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর ৪র্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে সেই ফ্লাটে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতি কামরুল ইসলাম ও তার স্ত্রী হোসনা বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ওই ফ্লাট থেকে ১টি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অভিযানের সময় এ চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহ কাজে ব্যস্ত ছিলেন। জাল টাকা ছাপানো চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com