মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গভীর রাতে কম্বল বিতরণ

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুপার সিলেকশন গোপালগঞ্জ পৌরসভার ডায়নামিক মেয়র জনাব শেখ রকিব হোসেন এবং এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ পৌর শহরের অলিগলি ও ফুটপাতের রাস্তার পাশে রাত্রিযাপন ছিন্নমূল অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধীদের কম্বল দেওয়া হয়। এসময় মেয়র শেখ রকিব হোসেন ব্যক্তিগত উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করেন। এরই মধ্য দিয়ে মেয়র শেখ রকিব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে গোপালগঞ্জ পৌরসভায় সহস্রাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম শুরু হলো। প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত মানুষগুলো। তারা বলেন, শেখ হাসিনার চাচা পৌরসভার মেয়র, সদর উপজেলার ইউএনও এবং স্বেচ্ছাসেবীরা গভীর রাতে আমাদের শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন। মহান সৃষ্টিকর্তা তাদের আরো ভালো কাজ করার সুযোগ দেবেন।  স্বেচ্ছাসেবীরা জানায়, আমাদের সংগঠনগুলো সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে বা গোপনে অথবা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের সাহায্যে এগিয়ে এলাম। এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, নিঃস্ব অসহায় মানুষের সেবায় ভীষণ মানসিক প্রশান্তি পাই। মানুষের দুঃখ কষ্ট লাঘবে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। গভীর রাতে কনকনে ঠাণ্ডায় মানুষের কষ্ট দেখে স্বেচ্ছাসেবীদের নিয়ে তাদের সেবায় বেরিয়ে পড়েছি৷
উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোপালগঞ্জ বন্ধু মহল, সূর্য শিশির ফাউন্ডেশন, আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক, মামাস, চন্দ্রদিঘলিয়া ব্লাড ব্যাংক, মুকসুদপুর ক্লাব সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি নেয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com