বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বন্ধু মিলে গোসল করতে গিয়ে শিহাব (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্ৰামের খাজা মিয়ার পুত্র শিহাব(১৮) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিন বন্ধু মিলে পানিতলা খালে গোসল করতে যায়। খালে তীব্র স্রোত থাকায় শিহাব স্রোতে ডুবিয়ে যায়। দুই বন্ধু তাকে না পেয়ে গ্ৰামবাসীকে খবর দেয়। পরে স্হানীয় লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর ডুবুরি দলকে অবগত করলে ডুবূরি দল সন্ধ্যা সাড়ে সাতটায় পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও শিহাবের কোন সন্ধান করতে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে এবং বুধবার সকালে ডুবুড়ি দল আবারো তাদের উদ্ধার কাজ শুরু করলে প্রায় ২০ ঘন্টা পর সকাল ৯ টার দিকে শিহাবের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com