মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

গোবিন্দগঞ্জে বন্ধ রংপুর চিনিকল চালু ও বকেয়া পাওনার দাবিতে আখচাষীসহ এলাকাবাসীর মানববন্ধন

গোবিন্দগঞ্জে বন্ধ রংপুর চিনিকল চালু ও বকেয়া পাওনার দাবিতে আখচাষীসহ এলাকাবাসীর মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
বিগত সরকারের সময়ে বন্ধ করে দেয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পূনরায় চালু করা ও বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে চিনিকল প্রাঙ্গনে রংপুর চিনিকল পূণঃরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন শুরু হলেও স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিলে পরে তা বিশাল সমাবেশে রূপ নেয়। এতে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অবৈধ ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বৃদ্ধি পায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নাই, মজুরি নাই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবন যাপনে বাধ্য করে। অবিলম্বে চিনিকল চালু করা ও গরীব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, ইউপি সদস্য সাবু মিয়া, মোটর শ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্র নেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক ও শিক্ষার্থী অর্ণব প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com